বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জালিয়াতি মামলায় পরিচালকসহ স্ত্রীর জেল

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

আর্থিক প্রতারণার অভিযোগে বলিউড পরিচালক বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরী ভাটের জামিন নামঞ্জুর করে দুই সপ্তাহ জেলে আটক রাখার নির্দেশ দিয়েছেন রাজস্থানের একটি আদালত।

বুধবার (১৭ ডিসেম্বর) আর্থিক জালিয়াতি মামলার আসামি বিক্রম ও তার স্ত্রী জামিন আবেদন করলে তাদের আবেদন খারিজ করে সস্ত্রীক আটক রাখার আদেশ দেন আদালত।

এর আগে ৭ ডিসেম্বর বিক্রম ও তার স্ত্রী এবং মেয়েসহ ছয়জনকে গ্রেফতার করে রাজস্থান ও মুম্বাই পুলিশ। পুলিশের এক অভিযানে শ্যালিকার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

মুম্বাইয়ের ইন্দিরা আইভিএফ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. অজয় মুরদিয়া তার প্রয়াত স্ত্রীর বায়োপিক নির্মাণের পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যে তিনি উদয়পুরের বাসিন্দা দিনেশ কাটারিয়ার সঙ্গে যোগাযোগ করেন। এরপর ২০২৪ সালের ২৫ এপ্রিল মুম্বাইয়ে বিক্রম ভাটের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়। তখন বিক্রম ভাট জানিয়েছিলেন, তিনি সিনেমার সব কাজ দেখভাল করবেন এবং অজয় মুরদিয়াকে ২০০ কোটি রুপি পাঠাতে হবে। তিনি অভিযোগ করেছেন, সিনেমা নির্মাণের কানাকড়িও ঘরে তুলতে পারেননি।

বিক্রম ভাট ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জানাম’ সিনেমা নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে ক্যারিয়ারে সফলতার দেখা পান আমির খান ও রানী মুখার্জি অভিনীত ‘গুলাম’ সিনেমা মুক্তির পর। তিনি মূলত হরর এবং থ্রিলার ঘরানার সিনেমার জন্য পরিচিত।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com