ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামিসহ ১৮ দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছেন পুলিশ। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত জেলাজুড়ে এ অভিযান চালানো হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ জানায়, দেশজুড়ে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আমজাদ হোসেন (৫৫), ফেরদৌস আলম পাহাড়ী (৪৫), শরীফ হোসেন (২৫), নাসির উদ্দিন (৪৭), সৈয়দা তানিয়া ইসলাম (৪৫), তারিফুল ইসলাম (৩৭) ফজলুল হক (৫০), আব্দুল হোসেন (৩২), মো. রাসেল (২৩) ওয়াদুদ রহমান শাহীন (৫১), এম. এ. হাকিম তালুকদার (৫৫), হৃদয় আহমেদ (২৮), মো. শামীম (৪৬), তাহসিন হোসেন আলীফ (২০), তপু মন্ডল (২২), মো. জুয়েল (২৫), রিপন মিয়া (৫০) মিনহাজ উদ্দিন (৫০)

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯, দ্য পেনাল কোড, ১৮৬০, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এবং দি এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৮

আপডেট সময় ০৪:২৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫