রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ ব্যবসায়ীদের কী কী সংকট আছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার ‘ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইন করা হয়েছে’ জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লাকে (৬০) গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই জহুরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মার চরের জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে লক্ষ্মীকুণ্ডা বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা ও তার চাচাতো ভাই জহুরুল ইসলাম মোল্লার বিরোধ চলে আসছিল। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিরু মোল্লা জহুরুল ইসলাম মোল্লার বাড়িতে গিয়ে এ বিষয়ে কথা বলার সময় দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে জহুরুল ইসলাম মোল্লা বিরু মোল্লাকে গুলি করেন। গুলিবিদ্ধ বিরু মোল্লাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে ও তদন্ত কাজ চলমান রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com