বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

‘ট্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন যারা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্র্যাব সুস্থ সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংস্কৃতির বিকাশ ও সমৃদ্ধির লক্ষ্যে যারা কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে ট্র্যাব অন্যতম একটি সংগঠন। ১৯৯৫ সালে একঝাঁক তরুণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয় ট্র্যাব। সেই হিসেব করলে প্রায়ই ৩০ বছর পূর্বে ট্র্যাবের আত্মপ্রকাশ। এই ঐতিহ্যবাহী সংগঠনটি তার ধারাবাহিকতায় আজ ‘সুস্থ সংস্কৃতির বিকাশে গণমাধ্যমের ভ‚মিকা’ শীর্ষক আলোচনা ও ‘ট্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করেছে। সমাজের বিভিন্ন পেশার ক্ষেত্রে মানবিকতার, ন্যায় পরায়নতা এবং কৃতিত্বের মূল্যায়ন করা জন্য টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্র্যার এর উদ্যোগে ট্র্যাব অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছিল। তার এই ধারাবাহিকতায় আজকে ‘ট্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করতে যাচ্ছে।

ট্র্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব জনাব কাদের গণি চৌধুরী। সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীরের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক জনাব এরফানুল হক নাহিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জনাব রেজাবুদৌলা চৌধুরী, এটিএন বাংলার উপদেষ্টা জনাব তাশিক আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি জনাব কামরুল হাসান দর্পণ, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জনাব জাহিদুল ইসলাম রনি, পাওয়ার প্লাস ও আর কিউব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ রিয়াজুল করিম, বিবিএন নিউজ’র চেয়ারম্যান জনাব শফিকুর রহমান, হোমনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব আকতার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জনাব ওমর ফারুক মুন্না ও উইমেন এন্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র চেয়ারম্যান লায়ন আনোয়ারা বেগম নিপা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিশেষ অতিথিরা। প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে এই ঐতিহ্যবাহী সংগঠনটি বাংলাদেশের সুস্থ সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে।

‘ট্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ প্রাপ্তরা হলেন

লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
০১. বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, ওয়ারেন্ট অফিসার, মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য
০২. বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. এস এ খান তোফায়েল, মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য
০৩. ইমরুল শাহেদ, সিনিয়র সাব এডিটর, দৈনিক ভোরের আকাশ, বিনোদন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য

বেস্ট রিপোর্র্টিং অ্যাওয়ার্ড
০৪. দুলাল খান, বিনোদন সাংবাদিক, সিনিয়র এক্সিকিউটিভ মিডিয়া রিলেশন্স বৈশাখী টেলিভিশন ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআরএ)
০৫. শারমীন রিয়া, এটিএন নিউজ
০৬. অনিন্দ্য মামুন, বিনোদন প্রধান, দৈনিক সমকাল
০৭. আবদুল্লাহ জেয়াদ, প্রধান প্রতিবেদক, দৈনিক দিনকাল
০৮. এমদাদুল্লাহ সিদ্দিকী (ইমদাদুল্লাহ বাবু), বিশেষ প্রতিনিধি, এটিএন বাংলা
০৯. আশরাফুল আলম আসিফ, আরটিভি
১০. রাহাত সাইফুল, ফিচার এডিটর, রাইজিং বিডি.কম, সাধারণ সম্পাদক, বাচসাস
১১. নাজমুল আহসান তালুকদার, বিনোদন প্রধান, বাংলা নিউজ.কম
১২. জাহিদুল ইসলাম, বিনোদন প্রধান, ডেইলি সান
১৩. মনিরুল ইসলাম রঞ্জু সরকার, দৈনিক মানবকণ্ঠ
১৪. জে ইউ জোবায়ের, বিশেষ প্রতিনিধি, বৈশাখী টেলিভিশন
১৫. মিজান চৌধুরী, প্রধান প্রতিবেদক, সাপ্তাহিক সময় পূর্বাপর
১৬. মিয়াজী সেলিম আহমেদ, নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের কণ্ঠ

বিজয় দিবস সম্মাননা
১৭. শামীম জামান, নাট্যকার ও অভিনেতা
১৮. পারিসা জান্নাত, অভিনেত্রী
১৯. ইসমত জেরিন, চলচ্চিত্র গবেষক
২০. ইশরাত শিউলী, আবৃত্তি শিল্পী
২১. রোজিনা আক্তার, সংগীত শিল্পী
২২. ভাবনা আহমেদ, প্রোগ্রাম প্রেজেন্টার, এটিএন বাংলা
২৩. ঊর্মী আহমেদ, মডেল ও অভিনেত্র, শিশু সংগঠক: বর্ণমালা শিশু কিশোর মেলা
২৪. দেলোয়ার হোসেন, চেয়াম্যান, চ্যানেল এ ওয়ান বাংলা টিভি
২৫. মো. ওমর ফারুক, মানবাধিকার কর্মী

বিশেষ সম্মাননা
২৬. সৈয়দ রিয়াজুল করিম, ব্যবস্থাপনা পরিচালক, পাওয়ার প্লাস ও আর কিউব লিমিটেড
২৭. জাহিদুল ইসলাম রনি, সদস্য, ব্যবস্থাপনা কমিটি, জাতীয় প্রেস ক্লাব

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com