বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতায় লড়বে সুমনের ‘রইদ’

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ দিয়ে সিনেমা হলে ঝড়ো হাওয়া তুলেছিলেন মেজবাউর রহমান সুমন। এবার নির্মাতা নিয়ে আসছেন তার দ্বিতীয় সিনেমা ‘রইদ’। নতুন বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে এ ছবির। খবরটি সামাজিক মাধ্যমে দিয়েছেন নির্মাতা।

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে ‘রইদ’-এর পোস্টার প্রকাশ করেছেন সুমন। সঙ্গে লিখেছেন, ‘‘এই ফেব্রুয়ারিতে, আমাদের ‘রইদ’ ছবিটি ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যাম – আইএফএফআর-এ টাইগার প্রতিযোগিতায় (মূল প্রতিযোগিতা) ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।’’

এরপর লেখেন, ‘‘রইদ’-এর মাধ্যমে প্রথম কোনো বাংলাদেশি সিনেমা আইএফএফআর-এর মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের ডাক পেল। ছবিটি বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু সিনেমার সঙ্গে টাইগার পুরষ্কারের জন্য লড়বে।’’

এ সময় সুমন কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘আমরা আইএফএফআর, সম্মানিত নির্বাচন কমিটি, স্টেফান বোরসোস এবং উৎসবের সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এ সময় এনএফডিসি ফিল্ম বাজার কো-প্রোডাকশন মার্কেটের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি। বিশেষ কৃতজ্ঞতা জানান আনাস সারিনের প্রতি।

সেইসঙ্গে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির খবরও দিয়েছেন সুমন। জানিয়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পর শিগগিরই মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সুমনের রইদের মূল পাত্র-পাত্রী নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com