ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

সাবমেরিনে ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে যা বলল রাশিয়া

প্রথমবারের মতো পানির নিচে চলাচলকারী সমুদ্র ড্রোন ব্যবহার করে কৃষ্ণসাগরের একটি নৌঘাঁটিতে নোঙর করা রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিনে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সাবমেরিনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। খবর আলজাজিরার।

তবে কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহর এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে নৌবহর জানায়, নোভোরোসিস্ক নৌঘাঁটির উপসাগরে অবস্থানরত কৃষ্ণসাগরীয় নৌবহরের কোনো জাহাজ বা সাবমেরিন এবং তাদের কোনো নাবিকই নাশকতার ফলে ক্ষতিগ্রস্ত হয়নি। সবকিছুই স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, কৌশলগত গুরুত্ব ইউক্রেনের হামলার ভয়ে রাশিয়া তাদের কৃষ্ণ সাগরের নৌবহরের বড় একটি অংশ ক্রিমিয়ার সেভাস্তোপোল থেকে সরিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডের নভোরোসিস্ক বন্দরে নিয়ে গিয়েছিল। ইউক্রেন এখন সেখানেও হামলার দাবি করেছে। আক্রান্ত সাবমেরিনটি ‘কালিবর’ ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। এই মিসাইল দিয়েই সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

সাবমেরিনে ইউক্রেনের ড্রোন হামলা নিয়ে যা বলল রাশিয়া

আপডেট সময় ০৩:১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫