ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

দুপুর দেড়টায় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গুলির ঘটনার পর সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী দুষ্কৃতিকারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছিল।

এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পালিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীদের ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে আমেরিকান প্রস্তুতকৃত ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। এই বিষয়ে শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ চলমান।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

আপডেট সময় ০৪:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫