ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

সিডনির বন্ডিতে বন্দুকধারীর হামলায় নিহত কমপক্ষে ১০

অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে। পুলিশ জানায়, আরও অন্তত ১২ জন সাধারণ নাগরিক এবং ২ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৪ জন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলায় মোট দুজন বন্দুকধারী জড়িত ছিলেন। নিহত ১০ জনের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর বন্দুকধারী আহত অবস্থায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দুইজন পুলিশ কর্মকর্তা কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে একটি বিশেষ নিরাপত্তাবেষ্টনী তৈরি করেছে। একই সঙ্গে, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার জন্য বিশেষায়িত দল ও সরঞ্জাম পাঠানো হয়েছে।

নিরাপত্তার স্বার্থে একটি এক্সক্লুশন জোন তৈরি করা হয়েছে। যদিও নির্দিষ্ট এলাকার অবস্থান এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

সূত্র: এবিসি

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

সিডনির বন্ডিতে বন্দুকধারীর হামলায় নিহত কমপক্ষে ১০

আপডেট সময় ০৫:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫