ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

ইসরায়েলি হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানীসহ পরিবারের ১১ সদস্য নিহত

ইসরায়েলি হামলায় ইরানের এক পরমাণু বিজ্ঞানীসহ একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছেন। ইরানের প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণ আগে ইসরায়েলি হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানী সেদিঘি সাবেরসহ তার পরিবারের ১১ সদস্য নিহত হন।

প্রেস টিভির খবরে বলা হয়েছে, কাস্পিয়ান সাগরের কাছে উত্তর ইরানের শহর আস্তানেহ আশরাফিহে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে নারী এবং শিশুরাও রয়েছে।

প্রতিবেদন অনুসারে, ইসরায়েল ইরানের ১২ দিনের হামলায় কমপক্ষে ১৪ জন ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ এবং প্রকৌশলীও ছিলেন।

এর আগে ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোশুয়া জারকার দাবি করেন যে, এই হত্যাকাণ্ডের ফলে ইসরায়েলি ও মার্কিন বোমা হামলা থেকে রক্ষা পাওয়া পারমাণবিক অবকাঠামো এবং উপকরণ থেকেও ইরানের পক্ষে অস্ত্র তৈরি করা ‌‘প্রায়’ অসম্ভব হয়ে পড়বে।

তিনি বলেন, পুরো টিম না থাকায় মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি বেশ কয়েক বছর পিছিয়ে যাচ্ছে। এপি জানিয়েছে যে, জারকা সোমবার তাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেছেন। রাষ্ট্রদূত জোশুয়া জারকার এ ধরনের দাবির পর বিশ্লেষকরা বলছেন, ইরানের আরও বিজ্ঞানী আছেন যারা নিহতদের স্থান নিতে পারেন এবং এই হত্যাকাণ্ড কেবল দেশটির পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে, শেষ করতে পারবে না।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

ইসরায়েলি হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানীসহ পরিবারের ১১ সদস্য নিহত

আপডেট সময় ০৩:৩৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫