ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন Logo নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে ঢাকা-চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ Logo কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক Logo মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত Logo বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ Logo গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন Logo আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী Logo ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের Logo সাবেক এমপি মিল্লাতের বাড়িতে ফের আগুন

নেতানিয়াহুর মতো ‘মহান নায়ককে’ ক্ষমা করা উচিত: ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে ‘উইচ-হান্ট’ বা উদ্দেশ্যপ্রণোদিত প্রতিহিংসার বিচার বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি মামলাটি ‘তৎক্ষণাৎ বাতিল’ অথবা নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প লিখেছেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা তাকে ক্ষমা দেওয়া হোক। তিনি একজন মহান নায়ক, যিনি ইসরায়েলের জন্য অসাধারণ অবদান রেখেছেন।

২০১৯ সালে ঘুস, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন নেতানিয়াহু। ২০২০ সালে তার বিচার শুরু হয়, যা তিনটি আলাদা ফৌজদারি মামলার অংশ। তিনি নিজেকে নির্দোষ দাবি করে এসব অভিযোগ অস্বীকার করেছেন। চলতি মাসের ৩ জুন থেকে তেল আবিবে তার জেরা শুরু হয়েছে, যা প্রায় এক বছর পর্যন্ত চলতে পারে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে।

রাষ্ট্রীয় ক্ষমা?

ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা থাকলেও তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত নেতানিয়াহুর পক্ষ থেকে এমন কোনো অনুরোধ জমা পড়েনি এবং ক্ষমার বিষয়টি আলোচনাতেও নেই।

‘যুক্তরাষ্ট্রই নেতানিয়াহুকে বাঁচাবে’

ট্রাম্প আরও বলেন, ইসরায়েলকে আমরাই বাঁচিয়েছি, আর এখন আমরাই নেতানিয়াহুকে বাঁচাবো।

তবে একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নেতানিয়াহুর বিচার বন্ধ করতে ট্রাম্প বাস্তবিকভাবে কী করতে পারেন, তা নিশ্চিত নয়।

ট্রাম্পের এই প্রকাশ্য সমর্থন নেতানিয়াহুর জন্য ইতিবাচক হলেও এর আগের দিনই তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, যুদ্ধবিরতির চুক্তি হওয়ার পরপরই ইসরায়েল ইরানে ভয়াবহ বোমা বর্ষণ করে—এত বড় মাত্রার বোমাবর্ষণ আগে দেখিনি। এতে আমি মোটেও খুশি নই।

সূত্র: আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন

নেতানিয়াহুর মতো ‘মহান নায়ককে’ ক্ষমা করা উচিত: ট্রাম্প

আপডেট সময় ১১:৫৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫