ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী Logo হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিবসহ আটক ৩

সিরিয়ায় গির্জায় আত্মঘাতী হামলায় নিহত অন্তত ২০

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরও অনেক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়। রবিবার শহরের মার এলিয়াস গির্জায় প্রার্থনা চলাকালে দোয়েইলা এলাকায় এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজন এক আইএস যোদ্ধা গির্জার ভেতরে প্রবেশ করে উপস্থিত মানুষের ওপর গুলি চালায় এবং পরে নিজেকে বিস্ফোরকভর্তি ভেস্ট দিয়ে উড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এমনটাই জানানো হয়েছে।

এ নিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, অন্তত ৫০ জন আহত হয়েছেন। স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, হতাহতের মধ্যে শিশুরাও রয়েছে। যদিও এই মর্মান্তিক হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। সূত্র : আল-জাজিরা।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী

সিরিয়ায় গির্জায় আত্মঘাতী হামলায় নিহত অন্তত ২০

আপডেট সময় ০২:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫