বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

হলিউড সিনেমার শুটিংয়ে দুর্ঘটনার মুখে প্রিয়াঙ্কা চোপড়া

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

দেশি গার্ল খ্যাত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কাজ করছেন হলিউডেও। নিক জোনাসের সঙ্গে লস অ্য়াঞ্জেলেসে সুখের সংসারের পাশাপাশি সেই ইন্ডাস্ট্রিতেও পায়ের মাটি শক্ত করেছেন এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কার একের পর এক সিরিজ, সিনেমা একেবারে সুপারহিট। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই হলিউড যাত্রা নিয়ে নানা কথা ভাগ করে নেন অভিনেত্রী। জানালেন, হলিউড সিনেমা ‘হেড অফ স্টেট’-এর শুটিং এর সময় দুর্ঘটনার মুখে পড়েছিলেন তিনি। 

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘একটা অ্য়াকশন দৃশ্যের শুটিং হচ্ছিল। ক্লোজ শট নেওয়ার জন্য আমার কোমরে বাঁধা ছিল ক্য়ামেরা বক্স। দৃশ্যটি ছিল উঁচু এক জায়গা থেকে নিচে গড়িয়ে পড়ার। দৃশ্যটির যখন শুটিং হচ্ছিল, সে সময় মারাত্মক বৃষ্টি হচ্ছিল। পরিচালক ‘অ্য়াকশন’ বলতেই মাটিতে  পড়লাম। কিন্তু কোমরের ক্য়ামেরা খুলে একেবারে চোখের পাশে আঘাত করল। এর ফলে আমার চোখের পলক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় চোখের ক্ষতি হয়নি।’

প্রিয়াঙ্কা আরও বলেছেন, ‘তবে এই ঘটনার পর আমি থেমে যাইনি। সেদিনের পুরো শুটিং শেষ করি।’ 

শোনা যাচ্ছে, আগামী মাসেই মুক্তি পাবে হলিউডের প্রিয়াঙ্কা অভিনীত এই ছবি। সেখানে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাবে হলিউড অভিনেতা ইদ্রিস এলবা এবং রেসলার তারকা ও অভিনেতা জন সিনাকে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com