ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে সময় চান ট্রাম্প, হতাশ নেতানিয়াহু

বিশ্বের ‘সর্বশ্রেষ্ঠ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকার পরও ইরানের বিমান হামলার কাছে অসহায় হয়ে পড়ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আরও কয়েক সপ্তাহ সময় নিতে চাওয়ায় গভীরভাবে হতাশ হয়েছে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার জোট। এমনটিই জানিয়েছেন ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের কলামিস্ট গিডিয়ন লেভি।

লেভি বলেন, বর্তমান বাস্তবতায় দুই সপ্তাহ মানে ‘চিরকাল’। ট্রাম্প যদি সত্যিই অপেক্ষা করেন ও এটা যদি ‘কৌশলগত বিভ্রান্তি’ না হয়ে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর সম্ভাবনা প্রতিনিয়তই কমছে।

গিডিয়ন লেভির মতে, ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করলেও ইসরায়েল দীর্ঘমেয়াদে নিরাপদ হবে না। তিনি বলেন, ইরান আবারও তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে পারবে ও গাজা বা অন্যান্য নিরাপত্তা সমস্যা থেকেই যাবে।

ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান বাস্তবতায় রাজনৈতিকভাবে নেতানিয়াহুর টিকে থাকার অন্যতম কৌশল হলো- যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনা। কিন্তু ট্রাম্পের সময় নিতে চাওয়ার সিদ্ধান্ত নেতানিয়াহুর আকাঙ্ক্ষায় বড় ধাক্কা হিসেবেই মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে, মঙ্গলবার (১৭ জুন) রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, কিন্তু হামলা চালানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। পরে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা সূত্রের বরাতে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস জানায়, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হয়, তাহলে ট্রাম্প হামলা শুরুর সিদ্ধান্ত স্থগিত রাখবেন।

বুধবার (১৮ জুন) ইরানের ওপর ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জড়াবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেছিলেন, আমি এটা করতে পারি, আমি নাও করতে পারি।

এর আগে সিবিএস জানিয়েছিল, ইরানের ভূ-গর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ফোর্দোতে মার্কিন হামলার কথা ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

অন্যদিকে, ইরান স্পষ্ট জানিয়েছে দিয়েছে, তারা হোয়াইট হাউজের দরজায় ঝুঁকবে না। তাছাড়া ইসরায়েল হামলা বন্ধ না করলে আরও কঠোর আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে খামেনির দেশ।

সূত্র: আল জাজিরা

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে সময় চান ট্রাম্প, হতাশ নেতানিয়াহু

আপডেট সময় ০৭:২৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫