রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার বিএসআরএম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আনিছ (২২), আরাফাত (১৮) রিয়াজ (১৯)। তাদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে।

পুলিশ জানায়, পাঁচ বন্ধু রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে দুজন নিরাপদে সরে যেতে পারলেও তিনজন কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এরপর স্থানীয় জনতা তাদের উদ্ধার করে মস্তান নগর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনা তদন্ত করছে রেলওয়ে পুলিশ।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ট্রেনে কাটা পড়ে তিনজন মারা যাওয়ার খবর শুনে দ্রুত পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ ঘটনাস্থলে তাদের পায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাওয়া যায়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এরশাদ উল্লাহ বলেন, স্থানীয় লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে আমরা মৃত ঘোষণা করি।

তিনি আরও বলেন, নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আমরা নিশ্চিত নই ট্রেনের আঘাতে মৃত্যু হয়েছে কি না। তারা কীভাবে নিহত হয়েছেন সেটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। হাসপাতালে প্রায় শতাধিক লোকজন এসেছিলেন। স্থানীয় লোকজন মরদেহ নিয়ে গেছেন। তারা ডেথ সার্টিফিকেটও নেননি। পরে হাসপাতালে পুলিশ আসে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com