বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বন্ধ হচ্ছে বাজারে খোলা ভোজ্যতেল বিক্রি: ভোক্তার পরিচালক

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তরের প‌রিচালক (কার্যক্রম ও গবেষণা) ফ‌কির মুহাম্মদ মুনাওয়ার হো‌সেন ব‌লে‌ছেন, দে‌শের বাজা‌রে খোলা তে‌ল যেভা‌বে বিক্রি হ‌চ্ছে, সেটা ঠিকভা‌বে হ‌চ্ছে না। বর্তমা‌নে সরকার সে‌টি বাধা না দিলেও পছন্দ কর‌ছে না। সরকার যে কোনো সময় এটি বন্ধ ক‌রে দি‌তে পা‌রে।

তিনি আরও বলেন, বন্ধ করার আগে আপনা‌দের জানা‌নো হ‌চ্ছে। ব‌ন্ধের পর যেন আপনারা বল‌তে না পা‌রেন, সরকার এটি কী কর‌লো? আগামী ছয়মাস থে‌কে এক বছ‌রের ম‌ধ্যে দেশে খোলা তেল বন্ধ হ‌য়ে যেতে পা‌রে। এর প্রস্তু‌তি প্রায় সম্পূর্ণ হ‌য়ে‌ গে‌ছে।

বৃহস্প‌তিবার (১৯ জুন) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গ্লোবাল অ‌্যালা‌য়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলা‌দেশের যৌথ উদ্যোগে এক কর্মশালায় ফ‌কির মুহাম্মদ মুনাওয়ার হো‌সেন এসব কথা বলেন।

জনগণের উদ্দেশে ফ‌কির মুহাম্মদ মুনাওয়ার হো‌সেন ব‌লেন, ‘দে‌শের মানু‌ষের চা‌হিদা অনুযায়ী ভোজ্যতেল প্যাকেট ও বোতলজাত করার ক্ষে‌ত্রে দে‌শে সক্ষমতার উন্ন‌তি হ‌য়ে‌ছে। এখন শুধু সরকারি নি‌র্দেশনার অ‌পেক্ষায় র‌য়েছে। এরআগে জনগণ ও আপনা‌দের জানা‌তে আমা‌দের এ আয়োজন। আপনারাও প্রস্তুত হন।’

কর্মশালায় রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থি ফ‌কির মুহাম্মদ মুনাওয়ার হো‌সেন।

এসময় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপ‌রিচালক আতিয়া সুলতানা, রাজবাড়ী স্থানীয় সরকা‌র বিভাগের উপপ‌রিচালক মাজহারুল ইসলাম, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) ইমরুল হাসান, সি‌ভিল সার্জন ডা. এসএম মাসুদ, অ‌তি‌রিক্ত পুলিশ সুপার (সদর সা‌র্কেল) আবু রা‌সেল প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক কাজী র‌কিবুল হাসান।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com