ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সরাসরি হুমকি দিলেন খামেনি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার (১৮ জুন) টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘এই জাতি (ইরান) কখনোই আত্মসমর্পণ করবে না। আমেরিকানদের জানা উচিত, যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।’

সম্প্রতি ইসরায়েল ভোররাতে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও হামলা চালায়। এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার আহ্বান জানান এবং বলেন, ‘যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় আছেন, তবে এখনই তাঁকে হত্যা করা হবে না।’

খামেনি তার বক্তব্যে বলেন, ‘আমেরিকানরা জানুক, ইরানি জাতি কোনো হুমকি বা চাপের কাছে নতি স্বীকার করে না। আমাদের ইতিহাসই তার প্রমাণ।’ তিনি আরও বলেন, ‘যারা বুদ্ধিমান, তারা জানে—ইরান কখনো ভয় পায়নি, এবারও পাবে না।’

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইসরায়েল ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে। সংস্থাটির এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়, হামলার শিকার কেন্দ্র দুটি হলো টিইএসএ কারাজ ও তেহরান রিসার্চ সেন্টার, যেগুলি একসময় আইএইএর নজরদারির আওতায় ছিল।

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ৫০টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের সেন্ট্রিফিউজ ও অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইরান থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

সূত্র: এএফপি

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সরাসরি হুমকি দিলেন খামেনি

আপডেট সময় ১১:৩৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫