ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

মেক্সিকো উপকূলে ধেয়ে যাচ্ছে হারিকেন এরিক

মেক্সিকো উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন এরিক। দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ জুন) মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানার আগে হারিকেনটি শক্তি বাড়িয়ে ৩ নম্বর ক্যাটাগরির ঝড়ে পরিণত হবে।

মার্কিন জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, এরইমধ্যে ক্যাটাগরি ২ হারিকেনের শক্তি অর্জন করা সামুদ্রিক ঝড়টি দক্ষিণ মেক্সিকোর কিছু অংশে ‘ধ্বংসাত্মক বাতাস এবং প্রাণঘাতী আকস্মিক বন্যা’ পরিস্থিতি তৈরি করতে পারে।

স্থানীয় সময় বুধবার (১৮ জুন) বিকেল নাগাদ ঝড়ের সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার (১১০ মাইল) পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা আরো তীব্র হওয়ার জন্য অনুকূল পরিবেশ রয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ঝড়ের গতিপথে থাকা লোকজনকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের রাখতে, ঘরের ভেতরে থাকতে এবং বাইরে না বের হতে বলেছেন।

ক্যাটাগরি ৩ এবং তার বেশি ঝড়গুলোকে বড় হারিকেন হিসাবে বিবেচনা করা হয়। এসব ঝড়ের ঘণ্টায় কমপক্ষে ১৮০ কিলোমিটার (১১১ মাইল) বাতাসের গতিবেগ থাকে।

মেক্সিকোর নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লরা ভেলাজকুয়েজ বলেছেন, ওয়াঝাকা এবং গুয়েরেরো রাজ্যের মধ্যে এরিকের আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এ সময় কমপক্ষে ৫০ সেমি (২০ ইঞ্চি) বৃষ্টিপাত হতে পারে।
 
ঝুঁকিতে থাকা নাগরিকদের নিরাপদ আশ্রয়ে মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত চিয়াপাস, গুয়েরেরো এবং ওয়াক্সা রাজ্যে প্রায় ২০০০ আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে মেক্সিকোতে হারিকেন ওটিসের আঘাতে কমপক্ষে ৫০ জন নিহত হয়, যা ছিল ক্যাটাগরি ৫ হারিকেন। এটি গুয়েরেরোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত আকাপুলকোতে আঘাত হানে।

সূত্র : বিবিসি

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

মেক্সিকো উপকূলে ধেয়ে যাচ্ছে হারিকেন এরিক

আপডেট সময় ১১:২৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫