বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

ইরান-ইসরাইল সংঘাতে বাড়ল তেলের দাম

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী যুদ্ধ-বিগ্রহের প্রেক্ষিতে বিশ্ববাজারে টানা তিন দিন ধরে তেলের মূল্যবৃদ্ধি থামছে না। মঙ্গলবার (১৭ জুন) তেলের দাম বেড়েছে চার শতাংশ পর্যন্ত।

মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ২২ ডলার বা ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৪৫ ডলার। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম বেড়েছে ৩ দশমিক শূন্য ৭ ডলার বা ৪ দশমিক ২৮ শতাংশ। দিনটিতে ডব্লিউটিআই বিক্রি হয়েছিল ৭৪ দশমিক ৮৪ ডলারে।

প্রাইস ফিউচারস গ্রুপের সিনিয়র বিশ্লেষক পিল ফ্লেইন বলেন, ‘ইরান ও ইসরাইলের পালটাপালটি হামলা ভূরাজনৈতিক সংকটের পাশাপাশি তেলের বাজারকেও হুমকিতে ফেলে দিচ্ছে। এ সংঘাত সহজে থামছে না। যেমনটা আমরা দেখছি, রাশিয়া ও ইউক্রেনের ক্ষেত্রে।’

এদিকে, হরমুজ প্রণালি বন্ধ করার কথা ভাবছে ইরান। বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালিপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালি বন্ধ হয়ে গেলে তেলের দাম আরও বাড়বে। স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হানসেন বলেন, ‘হরমুজ প্রণালী নিয়ে সবাই ভীত। তবে, সেটি বন্ধ হওয়ার সম্ভাবনা ক্ষীণ।’

তথ্য সূত্র: রয়টার্স।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com