ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ ‘সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র’ এবং  একাধিক অস্ত্র উৎপাদন কেন্দ্রে বিমান হামলা চালানোর দাবি করেছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত কয়েক ঘণ্টায় এসব হামলায় ৫০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করেছে ইসরায়েলি বিমান বাহিনী। 

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, হামলায় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের উপাদান এবং কাঁচামাল উৎপাদনকারী কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়। হামলায় ৫০টি যুদ্ধবিমান ব্যবহার করে ২২টি স্থানে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী।  

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি, তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার উদ্দেশ্যে হলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা ব্যাহত করা। 

যদিও পরমাণু অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তেহরানের নেই বলে বার বার দাবি করে আসছে ইরান।

কেন ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালাল ইসরায়েল?

সেন্ট্রিফিউজ একটি বৈজ্ঞানিক যন্ত্র। এটি সেন্ট্রিফুগাল বলের মাধ্যমে তরল বা মিশ্রণ থেকে বিভিন্ন উপাদান আলাদা করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত একটি ঘূর্ণায়মান ড্রামের মতো দেখতে, যেখানে নমুনা রাখার জন্য টিউব থাকে। যখন এই টিউবগুলো উচ্চ গতিতে ঘোরানো হয়, তখন ঘন পদার্থ বাইরের দিকে চলে যায় এবং কম ঘন পদার্থ কেন্দ্রে থাকে।

এই প্রক্রিয়া দ্বারা বিভিন্ন উপাদান আলাদা করা যায়। পরমাণু গবেষণায় এগুলো ব্যবহৃত হয়ে থাকে। আর ইরানকে পরমাণু বোমার তৈরি থেকে আটকাতেই সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়ে দখলদার ইসরায়েল।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা

আপডেট সময় ০১:১৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫