বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত উষ্ণ অভ্যর্থনার জন্য মাল‌য়ে‌শিয়ার প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী নকল শব্দটির কবর দিয়েছি, আর কথা বলতে চাই না : শিক্ষামন্ত্রী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইভেটকার থামিয়ে অর্ধকোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

যশোর প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

যশোর-মনিরামপুর সড়কে চলন্ত প্রাইভেটকার গতিরোধ করে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নগদ যশোর শাখার ডিলারের কর্মকর্তা রবিউল ইসলামের কাছ থেকে দুর্বৃত্তরা এই টাকা ছিনিয়ে নেয়।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টার দিকে সড়কের কুয়াদা জামতলা মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, নগদ যশোরের অ্যাকাউন্টেন্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা বুঝে নিয়ে কর্মকর্তা রবিউল ইসলাম একটি প্রাইভেটকারযোগে মনিরামপুরের উদ্দেশে যাত্রা করেন।

পথিমধ্যে জামতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা প্রাইভেটেরকারের সামনে এসে গতিরোধ করে। এরপর গাড়ির গ্লাস ভাঙচুরের পর রবিউলকে নামিয়ে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

রবিউল ইসলাম যশোরের ভাতুড়িয়া হাফেজপাড়ার জালাল উদ্দিনের ছেলে। তিনি নগদ যশোর একটি শাখার ব্যবস্থাপক। তিনি যে প্রাইভেটকারে যাচ্ছিলেন তার ড্রাইভার হচ্ছেন পোস্ট অফিসপাড়ার মোহাম্মদ সাজু।

রবিউল ইসলাম ও ড্রাইভারের দাবি, তাদের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৫-৫৯২৩) কুয়াদা জামতলা এলাকায় পৌঁছালে হঠাৎ করে তিনটি মোটরসাইকেল ও একটি ফোর-হুইলার গাড়িতে আসা ছিনতাইকারীরা গাড়ির সামনে এসে গতিরোধ করে।

ছিনতাইকারীরা গাড়ির চালক ও ম্যানেজারকে নামিয়ে বেধড়ক মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর গাড়িচালক ও ম্যানেজার মণিরামপুর থানায় গিয়ে পুলিশের সহায়তা নেন।

এ বিষয়ে যশোরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, বিষয়টি নিয়ে পুলিশের সাইবার ইউনিট, ডিবি ও মণিরামপুর থানা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। প্রাইভেটকারের চালক ও নগদের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছিনতাইয়ের পেছনে কোনো ভেতরের সূত্র ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com