ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর Logo দ্য ডিফিকাল্ট ব্রাইড: আইএফএফএসএ টরন্টো উৎসবে সেরা অভিনেত্রী জাইনীন Logo বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছেন, মিলিয়ে নিন ৮ লক্ষণ Logo ওয়াশিংটনে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, মঞ্চ মাতাবেন সগ্নিক সেন Logo বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া! Logo আবু বকর যেন স্বপ্নের পুরুষ! পাকিস্তানি নাটকের প্রেমে মুগ্ধ নেটিজেনরা Logo ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম Logo খুলনায় এবার মুদি দোকানদারকে গুলি Logo রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক Logo শ্যামলীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক এবং তার স্ত্রী

যুক্তরাষ্ট্র হামলার শিকার হলে ‘নজিরবিহীন’ পাল্টা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালায় তাহলে ‘নজিরবিহীন’ পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে তিনি বলেছেন, যদি ইরান আমাদের ওপর কোনোভাবে বা আকারে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি তোমাদের ওপর এমনভাবে নেমে আসবে যা আগে কখনো দেখা যায়নি।

একই সঙ্গে তিনি বলেন, তবে আমরা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি!!!

ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলেও উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আজ রাতে ইরানের ওপর করা হামলার সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক ছিল না।

অন্যদিকে, তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধ করতে ইসরায়েলকে সাহায্য না করার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সতর্ক করেছে ইরান।

সূত্র: বিবিসি বাংলা

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

যুক্তরাষ্ট্র হামলার শিকার হলে ‘নজিরবিহীন’ পাল্টা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট সময় ০৩:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫