ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এক সিনেমার পারিশ্রমিকেই পাকিস্তানে বাড়ি কিনেছিলেন শবনম Logo ‘সকারামা’ কনসার্টটি শেষ মুহূর্তে সাময়িক স্থগিত Logo গাজীপুরে গভীর বনে ঘোড়ার ১০টি মাথা ও চামড়া উদ্ধার, মাংস গেল কোথায় Logo সেলিম আল দীনের জন্মবার্ষিকীতে নানা আয়োজন Logo স্পেনে বন্দুকধারীদের গুলিতে অন্তঃসত্ত্বা নারী-শিশুসহ ৩ জন নিহত Logo শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ Logo ‘আওয়ারাপান ২’ দেখতে গিয়ে ভোগান্তির শিকার দর্শক Logo ফরিদপুরে ইজি বাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত Logo আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর, আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

এবার ইসরায়েলে হামলা চালিয়েছে হুথিরা

ইরানের পর এবার ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীরা ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, এবার শুধু ইরান থেকে নয় ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীরাও হামলা চালিয়েছে। তবে এসব হামলা থেকে ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও পরিষ্কার নয়। খবর আল জাজিরার।

এর আগে গত মঙ্গলবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুথি বিদ্রোহীরা দাবি করে যে, তারা দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জবাবে ইসরায়েল ইয়েমেনের হুথিদের দখলে থাকা হোদেইদাহ বন্দরে বোমা হামলা চালিয়েছে।

হুথিরা বলছে যে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই তারা ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে। মার্চ মাসে যুদ্ধবিরতি হওয়ার পর কিছুদিন হামলা বন্ধ ছিল। কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার সাথে সাথে হুথিরা আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এরই মধ্যে ইরান এবং ইসরায়েলের সংঘাতের মধ্যেও হুথিদের ইসরায়েলে হামলা চালানোর খবর সামনে এলো। 

এদিকে শনিবার ইসরায়েলে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ নিয়ে ইসরায়েলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এতে এখন পর্যন্ত কমপক্ষে সাতজন নিহত হয়েছে। শনিবার (১৪ জুন) রাতের হামলায় পুরো ইসরায়েলে সাইরেন বেজে উঠেছে। হাইফা এবং তেল আবিবসহ বেশ কিছু শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। 

ইসরায়েলি বাহিনী ইরানজুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালানোর পর ইরান একযোগে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানি সরকারের পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পর্কিত স্থানগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, গত দুই দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮০ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিশুও রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে, ‘ট্রু প্রমিজ ৩’ অভিযানের দ্বিতীয় ধাপে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, হাইফা এবং কিরিয়াত এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব ক্ষেপণাস্ত্র মাটিতে আঘাত করেছে না কি বাধা দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

এক সিনেমার পারিশ্রমিকেই পাকিস্তানে বাড়ি কিনেছিলেন শবনম

এবার ইসরায়েলে হামলা চালিয়েছে হুথিরা

আপডেট সময় ১১:১৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫