রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাগোয়ান ইউপির গরীবুল্লাহ পাড়ার ভাণ্ডারী কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মানিক। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

রাউজান থানার দায়িত্বরত ডিউটি অফিসার এসআই নাসিম বলেন, মানিক নামে একজন গুলি করে হত্যা করা হয়েছে। দলীয় কোন্দলের কারণে এই ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারব।

প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর থেকে একের পর এক খুনের ঘটনা ঘটছে রাউজানে। পুলিশ কঠোর হওয়ার ঘোষণা দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com