বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

ওয়ানডে দলের নতুন অধিনায়ক মিরাজ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আগামী এক বছরের জন্য নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করা হয়েছে। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মিরাজকে ওয়ানডের দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে নেতৃত্বের দায়িত্ব পালন শুরু করবেন নতুন অধিনায়ক মিরাজ।

এর আগে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে চারটি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ।

মিরাজকে অধিনায়কত্ব দেওয়া নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, “ব্যাট-বলে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াইয়ের সামর্থ্য, দলকে যেভাবে উৎসাহ ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে মাঠে মাতিয়ে রাখে তা এই ক্রান্তিকালে তাকে ওয়ানডের অধিনায়ক বানাতে ভূমিকা রেখেছে। আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে তিনি বাংলাদেশকে নিজের মেজাজ ও পরিপক্ক নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নেবেন।”

“আমাদের এমন সুযোগ করে দেওয়ায় আমরা শান্তকে (ওয়ানডের সাবেক অধিনায়ক) ধন্যবাদ জানাই, অধিনায়ক হিসেবে তিনি ইতিবাচক ও স্বকীয় চরিত্র দেখিয়েছেন। তিনি এখনও আমাদের লিডারশিপ গ্রুপের অংশ এবং তার ব্যাটিং বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ,” যোগ করেন ফাহিম। 

এই মুহুর্তে শান্তর কাঁধে রয়েছে কেবল বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব। এছাড়া টি-টোয়েন্টির নেতৃত্বভার রয়েছে লিটন দাসের কাঁধে।

প্রসঙ্গত, এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০৫টি ওয়ানডে খেলেছেন মিরাজ, যেখানে ১৬১৭ রান এবং ১১৭ উইকেট নিয়ে তিনি নিজেকে বাংলাদেশের অপরিহার্য অলরাউন্ডারে পরিণত করেছেন। এছাড়া ওয়ানডেতে ন্যূনতম ১০০০ রান ও ১০০ উইকেট নিয়ে তিনি এলিট তালিকায় আছেন বাংলাদেশের সাবেক তারকা– মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের সঙ্গে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com