শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
উৎপাদন শুরুর অনুমতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের নতুন ২ দিবস, একটিতে সরকারি ছুটি ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

রোনালদোর গোলে ২৫ বছর পর জার্মানিকে হারাল পর্তুগাল

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

একেবারে ‘মোয়া’ গোল যেটাকে বলে, সেটাই। ক্রিস্টিয়ানো রোনালদো গোল করলেন। ধারাভাষ‌্যকার শুধু বলেন, ‘পারফেক্ট ট‌্যাপ-ইন।’ ওতটুকু রোনালদোর গোলের বর্ণনা। বরং গোল করানোর পেছনের নায়কেই প্রশংসায় ভাসালেন।

বাম প্রান্ত থেকে নুনো মেনডেসের আনসেলফিস পাস। চাইলে নিজের পায়ে শটটা নিয়ে গোলের চেষ্টা করতে পারতেন। কিন্তু মেনডেস ডি বক্সের ভেতরে ফাঁকায় থাকা রোনালদোর দিকে বাড়িয়ে দেন। বলটা পায়ের ওপর তুলে দিয়েছিলেন। বাকি সহজ কাজটুকু সারেন রোনালদো।

৪০ বছর বয়সী সিআরসেভেন আরো একবার পর্তুগালকে বিপদ থেকে উদ্ধার করলেন। ওয়েফা ন‌্যাশন্স লিগ সেমিফাইনালে স্বাগতিক জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। দলকে ফাইনালে তুলতে ম‌্যাচের ৬৮ মিনিটে গোল করেন সিআরসেভেন। ২১৯তম ম‌্যাচে এটি রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে ১৩৭তম গোল। যা তার পেশাদার ক‌্যারিয়ারের ৯৩৭তম গোল।

জার্মানির বিপক্ষে এই গোল পর্তুগালের জন‌্য অনেক অরাধ‌্য। ২০০০ সালের ইউরো কাপে শেষবার পর্তুগালের কাছে হেরেছিল জার্মানি। তারপর এই ২৫ বছরে ৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। সবকটা সাক্ষাতেই জিতেছে জার্মানি। শেষবার ২০২০ সালের ইউরোতে দেখা হয়েছিল দুই দলের। ৪-২ গোলে জয় পেয়েছিল জার্মানি। দুই যুগেরও বেশি সময় পর পর্তুগাল উড়াল বিজয়ের পতাকা। আরেকটি পরিসংখ‌্যানও আছে। ১৯৮৫ সালের পর প্রথমবার পর্তুগাল জার্মানিতে জিতেছে। আর এই জয়ে তারা চলে গেল ফাইনালে। শিরোপা নির্ধারণী ম‌্যাচে তাদের প্রতিপক্ষ হবে স্পেন বা ফ্রান্স।

জার্মানির অ‌্যালায়েঞ্জ এরিনাতে প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। বিরতি থেকে ফিরে ওইটজের হেডে জার্মানি এগিয়ে যায়। ম‌্যাচের ৪৮তম মিনিটে এই গোলটি হয়। গোল হজমের পর শক্তভাবে পর্তুগাল ফিরে আসে। ম‌্যাচের ৬৩ ও ৬৮; পাঁচ মিনিটের ব‌্যবধানে দুই গোল করে পর্তুগাল।

৫৮ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেন কনসেইকাও। রাইট উইঙ্গার পাঁচ মিনিটের মধ‌্যেই পর্তুগালকে সমতায় ফেরান। এরপর ৬৮ মিনিটে রোনালদোর গোলে পর্তুগাল লিড নেয়। তাতেই ম‌্যাচের ভাগ‌্য নির্ধারণ হয়ে যায়।

জার্মানির বিপক্ষে এর আগে পাঁচবারের দেখায় কখনো জিততে পারেননি রোনালদো। চল্লিশে অদম‌্য রোনালদো নতুন কিছুর স্বাদ পেলেন। দলকে তুললেন ফাইনালে। শিরোপা উঁচিয়ে ধরতে পারেন কিনা সময়ই বলে দেবে।  

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com