ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও নৌপথে সেনাবাহিনীর নজরদারি

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বিভিন্ন পয়েন্টে টহল, তদারকি কার্যক্রম এবং আরিচা-পাটুরিয়া নৌপথ এলাকা পর্যবেক্ষণ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় মানিকগঞ্জ সেনা ক্যাম্পের মেজর রাফিউল চৌধুরীর ও ক্যাপ্টেন সাইমুম আহমেদের নেতৃত্বে পর্যবেক্ষণ দলটি এ কার্যক্রম শুরু করে।

মানিকগঞ্জ সেনা ক্যাম্পের মেজর রাফিউল চৌধুরী বলেন, ঈদের আগে চার দিন ও ঈদের পর তিন দিন সেনাবাহিনী সড়ক ও নৌপথে দায়িত্ব পালন করবে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর নজরদারি চলবে। যাত্রাপথে যাত্রীদের নিরাপত্তা, যান চলাচলের শৃঙ্খলা রক্ষা এবং দালালচক্র বা অসাধু পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী সুমন মিয়া বলেন, সেনাবাহিনী আসার পর যাত্রাপথে অনেকটা শৃঙ্খলা ফিরে এসেছে। আগে যেভাবে অতিরিক্ত ভাড়া নিতো, এখন আর তেমনটা হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আমরা যারা যাত্রী আছি তারা স্বাচ্ছন্দে ঈদযাত্রা সম্পন্ন করতে পারবো।

সেনাসদস্যরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচল পর্যবেক্ষণ করছেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে ভাড়া যাচাই করছেন। এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আপডেট সময় ০৪:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫