শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ মনে হয় ঢাকা শহরে থাকবো না, এটা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী জাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগির ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্ককে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

নির্বাচনের দেখা নেই, জনগণ সুখে নেই: ফারুক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আসলে সরকার চাচ্ছে কী? জনগণের প্রত্যাশা ছিল একটি জাতীয় নির্বাচন। সেটার দেখা নেই গত সাত মাসে।

তিনি বলেন, এক-এগারো পরিস্থিতি করে অতীতে কেউ সফল হয়নি। তারেক রহমানকে মাইনাস করার চক্রান্ত সফল হয়নি। এখনো কেউ সে চক্রান্ত করার চেষ্টা করা হলে আবারও মাঠে নামা হবে।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

অনির্বাচিত সরকার, গণতন্ত্র, বিনিয়োগ ও উন্নয়নে বড় বাধা, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদাত হোসেন। এসময় দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

 

জয়নুল আবদিন ফারুক বলেন, আটলান্টিক মহাসাগরের মতো বড় দল বিএনপি। বিগত ১৬ বছর ধরে আমরা আন্দোলন করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। আমাদের নেতা ইলয়াস আলী, চেীধুরী আলমের মতো বহু নেতাকর্মীকে হারিয়েছি।

সেই আন্দোলনের লক্ষ্য ছিল নির্বাচন। এখন সাত মাস চলে গেছে। এখনো সেই নির্বাচনের দেখা নেই। এখন জনগণ সুখে নেই। সম্প্রতি ভোজ্যতেলেলে দাম বাড়ানো হয়েছে, পেঁয়াজের দামও বেড়েছে। জনগণের কষ্ট লাঘব করতে হবে।

তিনি বলেন, এক-এগারো পরিস্থিতি করে অতীতে কেউ সফল হতে পারেনি। জনগণ থেকে তারেক রহমানকে বিচ্ছিন্ন করতে পারেনি কেউ। আমাদের সমমনা দলকে শক্তিশালী করতে হবে। সরকারকে বলবো, নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করুন।

ভারত প্রসঙ্গে তিনি বলেন, আপনারা বন্ধুর মতো থাকুন, সীমান্তে গুলি বন্ধ করুন, পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দেন। হাজার হাজার মানুষের খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষকে অবহেলা করবেন না।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com