রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

তিস্তার পানিতে তলিয়েছে শত শত বিঘা জমির ফসল

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে বেড়েছে তিস্তা নদীর পানি। এতে প্লাবিত হয়েছে তিস্তা অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল। তলিয়েছে শত শত বিঘার জমির ফসল। 

সোমবার (২ জুন) দুপুরে জানা গেছে, কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙা এবং উলিপুর উপজেলার দলদলিয়া, থেতরাই ও বজরা ইউনিয়নের চরাঞ্চল পানিতে নিমজ্জিত হয়েছে। ফলে তলিয়ে গেছে বাদাম, মরিচ, পাটসহ রবি শষ্য।

কৃষকরা জানান,  আর এক সপ্তাহ পর ক্ষেত থেকে বাদাম তোলার কথা থাকলেও হঠাৎ করে তিস্তার পানি বাড়ায় নিচু এলাকার সব বাদাম পানিতে তলিয়ে গেছে। 

বুড়িরহাট এলাকা থেকে কৃষক মনসুর আলী বলেন, “আমার কয়েক বিঘা জমির বাদাম পানির নিচে। হঠাৎ পানি এসে সর্বনাশ করেছে। খরচের টাকাই উঠবে না।”

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আসাদুজ্জামান বলেন, “বাদম ও তিল মিলে প্রায় ৬৫ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। তবে পানি শুকিয়ে গেলে ক্ষতির পরিমাণ নিরুপণ করা যাবে।”

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান,  বৃষ্টির সঙ্গে উজানের ঢলে গতকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরো কিছুটা বাড়ার পর আগামীকাল থেকে হ্রাস পাবে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com