রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর

চট্টগ্রামে জঙ্গল থেকে অপহরণের শিকার পাঁচ তরুণ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১ জুন, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাঙ্গুনিয়ার গহিন জঙ্গল থেকে পাঁচ পাহাড়ি তরুণকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপহরণের শিকার তরুণদের সেখানে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রাখা হয়েছিল। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

শনিবার (৩১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহিষেরবাম এলাকার গহিন পাহাড় থেকে তাদের উদ্ধার করে পুলিশ। 

উদ্ধার হওয়া পাঁচজন হলেন- পাইসুইচিং মারমা, মংক্যউ মারমা, উসিংমং মারমা, থুইসামং মারমা ও চসিং মারমা। 

পুলিশ জানিয়েছে, গত ৩০ মে সন্ধ্যায় রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন আমতলী পাড়ায় বসবাসকারী ওই পাঁচ তরুণ ব্যাঙ ধরতে বের হন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তারা দক্ষিণ রাঙ্গুনিয়ার লালারখিল এলাকায় পৌঁছালে ৫-৬ জন অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসী তাদের অস্ত্রের মুখে জিম্মি করে গহিন পাহাড়ে নিয়ে যায় এবং গাছের সঙ্গে বেঁধে রাখে।

পরদিন সকাল ৯টার দিকে অপহরণকারীরা ভুক্তভোগীদের পরিবারের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, না দিলে প্রাণনাশের হুমকি দেয়। ভিকটিমদের স্বজনরা সন্ধ্যার পর থানা পুলিশকে জানালে, রাতেই দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের একাধিক টিম অভিযানে নামে। 

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল জানান, ভিকটিমদের অবস্থান শনাক্ত করে নারিশচা রাস্তা হয়ে বরখোলা মগপাড়া ও পরে মহিষেরবাম এলাকার ত্রিপুরা সুন্দরী চিকনছড়া পাহাড়ে অভিযান চালানো হয়। একপর্যায়ে সেখানকার গহিন জঙ্গলে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ভুক্তভোগীদের উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com