বলিউড অভিনেত্রী সারা আলি খানের স্বর্ণমন্দিরে প্রার্থনার সময় কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতের অমৃতসরের স্বর্ণমন্দিরে প্রার্থনা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেত্রী। তবে ঠিক কী কারণে তার চোখে পানি এসেছিল, তা জানা যায়নি।
বুধবার (২১ অক্টোবর) আসন্ন সিনেমা ‘উড়তা তীর’-এর প্রচারে অমৃতসরের স্বর্ণমন্দিরে যান সারা আলি খান। এ সময় তার সঙ্গে ছিলেন সহ-অভিনেতা আয়ুষ্মান খুরানা।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাদা ঐতিহ্যবাহী পোশাকে স্বর্ণমন্দিরে প্রার্থনা করছেন সারা। একপর্যায়ে আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেন তিনি। তার পাশেই প্রার্থনায় মগ্ন ছিলেন আয়ুষ্মান খুরানা।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সারার আবেগপ্রবণ হয়ে পড়ার কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সারা আলি খান ও আয়ুষ্মান খুরানা অভিনীত ‘উড়তা তীর’ আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিকে ঘিরে ইতিমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ‘পতি পত্নী অউর ওহ দো’-এর পর এটি দুই তারকার দ্বিতীয় যৌথ সিনেমা। নতুন এই সিনেমা নিয়ে আশাবাদী সারা ও আয়ুষ্মান।
বাংলা৭১নিউজ/জেএস



























