বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, কড়া পাহারায় বিজিবি স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট দেশের বাজারে কমল সোনার দাম

ভ্যাকুয়াম ক্লিনারে ভূত, ১৫ বছর পর কান জয় করল থাইল্যান্ড

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের চলচ্চিত্র ‘পি চাই ডাই কা’ কান চলচ্চিত্র উৎসবের ক্রিটিকস’ উইক বিভাগে গ্র্যান্ড প্রি (সর্বোচ্চ পুরস্কার) জিতে নিয়েছে। এটি এই বিভাগে বিজয়ী প্রথম থাই চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়েছে। ছবিটির ইংরেজি নাম ‘অ্যা ইউজফুল ঘোস্ট’।

রচপুন বুনবুনচাচোক পরিচালিত এই স্বাধীন প্রযোজনাটি একদিকে যেমন হাস্যরসাত্মক ও ভৌতিক গল্পে ভরা, তেমনি এর ভিতরে লুকিয়ে আছে থাইল্যান্ডের রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গে একটি তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক উপস্থাপন। গল্পে দেখা যায়, এক স্ত্রী মৃত্যুর পর ভূত হয়ে ফিরে আসে। তার স্বামীর সঙ্গে বসবাস শুরু করে একটি ভ্যাকুয়াম ক্লিনারে ভর করে।

এই অভিনব এবং পাগলামি মিশ্রিত কাহিনী আসলে রাজনৈতিক সহিংসতাকে তুলে ধরেছে শক্তিশালী রূপক হিসেবে। দর্শকদের হাসির মাঝে ভাবনার খোরাক যোগায় ছবিটি।

এই অর্জন দিয়ে কান চলচ্চিত্র উৎসবে থাইল্যান্ডের সিনেমা ১৫ বছর পর আবারও সাফল্য পেল। এর আগে ২০১০ সালে থাইল্যান্ডের বিখ্যাত পরিচালক আপিচাতপং উইরেসেতাকুল ‘আংকেল বুনমী হু ক্যান রিকল হিজ পাস্ট লাইভস’ চলচ্চিত্র দিয়ে কানের মূল প্রতিযোগিতায় সর্বোচ্চ সম্মান ‘পাম দ’অর’ জিতেছিলেন।

এর আগে ২০২৩ সালে মালয়েশিয়ান নির্মাতা আমান্ডা ইউয়ের ‘টাইগার স্ট্রিপস’ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম চলচ্চিত্র হিসেবে ক্রিটিকস উইক বিভাগে জয়ী হয়েছিল।

কান চলচ্চিত্র উৎসবের মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৪ মে।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com