ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নারায়ণগঞ্জে অবৈধ জ্বালানি তেলের গোডাউনে আগুন Logo বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী Logo বাংলাদেশে চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরল চায়না এক্সিম ব্যাংক Logo কম্বোডিয়ার বন্দিদশা থেকে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি Logo উত্তেজনার মধ্যে তেহরান সফরে পাক সেনাপ্রধান, কী বার্তা এলো Logo পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো অতিরিক্ত ডিআইজি জহিরকে Logo ভারতে কেন আম্বানির তেল শোধনাগারে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, কীসের ইঙ্গিত? Logo প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শনে কৃতজ্ঞতা হিন্দু সম্মিলন সংঘের Logo কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০ Logo জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির

শারদীয় শুভেচ্ছা ও জনসভা: রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন।

জনসভা শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর থেকে একটি সামরিক বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ফয়জুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রাজশাহীর কর্মসূচি শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নারায়ণগঞ্জে অবৈধ জ্বালানি তেলের গোডাউনে আগুন

শারদীয় শুভেচ্ছা ও জনসভা: রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৩:৩১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬