ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষার্থীদের দেখে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি Logo জলাবদ্ধতামুক্ত উর্বর মাটিতে সবুজ পাতার হাসি Logo ঢাকায় ২৪ ঘণ্টায় আটক আরো ৪৮৬ Logo দুর্গাপূজায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে : স্বাস্থ্যমন্ত্রী Logo নেশার টাকা না পেয়ে নিজের বাড়িতে আগুন, ছেলে গ্রেপ্তার Logo সব নাগরিককে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর Logo সিজেপি নেতাদের মামলা অপরাধ শাখার কাছে স্থানান্তর করল দিল্লি পুলিশ Logo নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪: পরিচয় মিলল ৯ জনের, তদন্ত কমিটি গঠন Logo দুপুরে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর, বেলা ৩টায় জনসভা Logo উত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

কলম্বিয়ায় সোনার খনি ধসে নিহত ১৪

দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার নারিনো বিভাগে একটি অবৈধ সোনার খনি ধসে পড়ে ১৪ জন খনি শ্রমিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর এখনো ১২ থেকে ১৫ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।

আলজাজিরা জানিয়েছে, দুর্ঘটনাটি নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার চাম্বেরো নামের একটি দুর্গম গ্রামীণ এলাকায় ঘটে। নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা পরিচালনা করা হয়েছে। তবে ওই দুর্গম অঞ্চলে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত কঠিন হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা এবং সঠিক তথ্য পেতে বেগ পেতে হচ্ছে।

ঘন বৃষ্টি-অরণ্যে ঘেরা এই এলাকায় পৌঁছানোর জন্য কেবল নৌকা অথবা ছোট উড়োজাহাজই একমাত্র মাধ্যম।

সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় গভর্নর এসকোবার জানান, খনিটি সম্পূর্ণ অনানুষ্ঠানিক বা অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এই কঠিন সময়ে নিখোঁজদের উদ্ধার, হতাহতদের জীবন বাঁচানো এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোই সরকারের মূল অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

কলম্বিয়ার গ্রামীণ অঞ্চলগুলোতে কোনো ধরনের প্রশাসনিক অনুমতি ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়া অনিয়ন্ত্রিতভাবে খনি খনন অত্যন্ত সাধারণ একটি বিষয়।

পর্যাপ্ত সুরক্ষাকাঠামো না থাকায় এসব খনিতে প্রায়শই মারাত্মক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে গত আগস্ট মাসেও নারিনো প্রদেশের পলিকার্পা পৌরসভায় অনুরূপ একটি খনি দুর্ঘটনায় ১৩ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

শিক্ষার্থীদের দেখে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি

কলম্বিয়ায় সোনার খনি ধসে নিহত ১৪

আপডেট সময় ১০:১৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬