ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ Logo ৬৬৬ কোটি টাকা করের বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল Logo ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা Logo কোরআন-হাদিসের দোয়াসংবলিত তাবিজ ব্যবহারের বিধান Logo সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে Logo খেতাপুড়ি থেকে কানমুচড়ি, বাঙালির অদ্ভুত নামের যত খাবার Logo এই সরকার আগের স্বৈরাচারের পথ ধরেই হাঁটছে: জামায়াত আমির Logo হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী দুই জাহাজে আগুন Logo ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মেহরদাদ আখলাকি কেতাবচি Logo সিলেটে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু

সময়মতো হাসপাতালে না এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত না হওয়া চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শোকজসহ প্রয়োজনে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রবিবার (১৮ অক্টোবর) সকালে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের খাবার ও ওষুধের সংকট এবং অপরিচ্ছন্ন বাথরুমের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘নাটোর জেনারেল হাসপাতালটি সরকারিভাবে ১০০ শয্যার অনুমোদন নিয়ে পরিচালিত হলেও বর্তমানে ২৫০ শয্যার হাসপাতাল হিসেবে সেবা দেওয়া হচ্ছে। অথচ জনবল, ওষুধ ও খাবারের বরাদ্দ রয়েছে ১০০ শয্যার অনুকূলে। ফলে বিপুলসংখ্যক রোগীকে প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরো বলেন, ‘১০০ জনের জনবল, ওষুধ ও খাবারের বরাদ্দ দিয়ে ৯০০ রোগীকে সেবা দেওয়া অত্যন্ত কষ্টদায়ক। অনেক রোগী আমাকে জানিয়েছেন, তারা ঠিকমতো খাবারও পাচ্ছেন না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

হাসপাতালের এই সংকটের বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনার কথাও জানান তিনি।

নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা তার দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার এবং এখানে জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

হাসপাতালের বাথরুমের অপরিচ্ছন্নতা নিয়েও ক্ষোভ প্রকাশ করে হুইপ দুলু বলেন, ‘হাসপাতালের বাথরুম অপরিষ্কার থাকলে রোগীরা আরো অসুস্থ হয়ে পড়তে পারেন। এ কারণে বাথরুমসহ হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ সময় চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সকাল ৮টার মধ্যে হাসপাতালে উপস্থিত থাকার কথা থাকলেও সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত অপেক্ষা করেও অনেক চিকিৎসককে উপস্থিত পাওয়া যায়নি বলে জানান তিনি।

তিনি সিভিল সার্জনকে অনুপস্থিত চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার উদ্যোগ নিতে বলেন। এর পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের পরও নির্ধারিত সময়ে দায়িত্ব পালন না করলে তাদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। প্রয়োজনে সাময়িক বরখাস্তের ব্যবস্থাও নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

হাসপাতাল পরিদর্শনকালে নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মাহাবুবুর রহমানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’

সময়মতো হাসপাতালে না এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

আপডেট সময় ০১:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬