বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নাবালক উপদেষ্টাদের কারণে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে: নুর

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন নাবালক উপদেষ্টাদের কারণে দেশের জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। দেশে বিভাজন সৃষ্টি হচ্ছে। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধ না করলে সামনে আরও অসংখ্য পানির বোতল তাদের জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত অর্জন নয়। এদেশের কৃষক শ্রমিক জনতা সম্মিলিতভাবে ফ্যাসিজনের বিরুদ্ধে দাড়িয়েছি বলেই অপশক্তির পতন হয়েছে। এই বিপ্লবকে পুঁজি করে ওই সব উপদেষ্টারা ফায়দা লুটছে। জুলাই বিপ্লব সফল হয়েছে।

তিনি আরও বলেন, আদালতের রায় অমান্য করে ইশরাক হোসেনকে উপদেষ্টা আসিফ হোসেন শপথে বাধা সৃষ্টির কারনেই আজ এই ঐক্য নষ্ট হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com