ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুন্সীগঞ্জে নিখোঁজ ৩ স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার Logo দুই বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা Logo সাইবার জগতে সাম্প্রদায়িক উসকানির সুযোগ নেই Logo জুলাই হত্যা মামলায় ফের গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান সাথী Logo সেনাবাহিনীর ৭ ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড দিলেন প্রধানমন্ত্রী Logo যুক্তরাষ্ট্র চাইলেই সাত দিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালি? Logo ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ‘চলুন যোগ দিই’ বলে ট্রাম্পের উপহাস Logo শরী‘আহ পরিপালনে অঙ্গীকার আরও দৃঢ়: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের কমপ্লায়েন্স ওয়ার্কশপ Logo আত্মরক্ষার্থে লাইসেন্স করা অস্ত্র উঁচিয়ে ধরেছিলাম: ইশরাক Logo প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের সম্পদ ক্রোক-অবরুদ্ধের আদেশ

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের একটি জমি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম গত ১৫ অক্টোবর এ বিষয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ দুই কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৮২৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার নামে ১৪টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৯০ টাকা লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরো বলা হয়, আসামি যেকোনো সময় সম্পদ অন্যত্র বিক্রি বা হস্তান্তর করতে পারেন বলে আশঙ্কা রয়েছে।

এতে বিচার শেষে সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব না হলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হতে পারে। এ কারণে ঢাকার নন্দীপাড়া-৫ মৌজায় তার নামে থাকা ০.৭৯৬ শতাংশ জমি ক্রোকের আবেদন করা হয়।

এ ছাড়া সিটি ব্যাংকের প্রিন্সিপাল অফিস ও বনানী শাখা এবং এনসিসি ব্যাংকের মতিঝিল শাখায় থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করা হয়। এসব হিসাবে দেশি ও বিদেশি মুদ্রায় জমা অর্থের বিবরণ আবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মুন্সীগঞ্জে নিখোঁজ ৩ স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের সম্পদ ক্রোক-অবরুদ্ধের আদেশ

আপডেট সময় ০৩:৪২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬