ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই হত্যা মামলায় ফের গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান সাথী

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে পাপ্পু চৌধুরী (২৮) হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এ নিয়ে জুলাই আন্দোলনকেন্দ্রিক একাধিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

রবিবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক সৌমিত্র সরকার গত ১২ অক্টোবর নাসির উদ্দিন সাথীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

শুনানির দিন নাসির উদ্দিন সাথীকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সুমন তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে, তার পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপন গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার মিরপুর মডেল থানার একটি জুলাই হত্যা মামলায়ও নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে জুলাই আন্দোলনে অংশ নিয়ে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে গুলিবিদ্ধ হন পাপ্পু চৌধুরী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত বছরের ২৩ আগস্ট আলী চৌধুরী নামের এক ব্যক্তি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

গত বছরের ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। তার আইনজীবী সোহরাব হোসেন রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত তাকে ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৬:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬