ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার Logo বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো Logo মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি Logo সর্বোচ্চ অর্থ বরাদ্দ, ছুটি ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী Logo উন্নয়নকাজে কোনো কমিশন বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী Logo শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার Logo ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ Logo কাঁচামালের মূল্যবৃদ্ধিতে সংকটে পোলট্রি ফিড শিল্প Logo অভিজিতের পর নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ

বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে ক্ষমা চেয়েও সমালোচনা থামাতে পারেননি তিনি। বৈঠকে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর না পাওয়ায় ইনফান্তিনোর নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ড ও জার্মানির ফুটবল কর্তারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার ৩৭ সদস্যের কাউন্সিলের বৈঠক চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা। সেখানে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা এবং ফিফার পরিচালনব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করেছিল ফিফা। এর মাধ্যমে বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়। তবে পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত তা বাতিল করে ফিফা।

বৈঠকের শুরুতে কাউন্সিলের সঙ্গে আলোচনা না করে বাইরের বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের জন্য ক্ষমা চান ইনফান্তিনো। তবে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি ও ফিফার সহসভাপতি ডেবি হিউইটের মতে, শুধু ক্ষমা চাওয়ায় আস্থা ফিরবে না। বিনিয়োগ পরিকল্পনার নথি ও আলোচনা সম্পর্কে সরাসরি প্রশ্নের উত্তর না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

হিউইট বলেন, ‘আমার মনে হয়, তাকে (ইনফান্তিনো) এসব প্রশ্নের উত্তর দিতে হবে। তিনি যদি এখনই প্রশ্নগুলোর উত্তর না দেন, তাহলে ফিফা সভাপতি হওয়ার যোগ্যতা তার নেই।’

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বার্ন্ড নয়েনডর্ফও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, ফিফার প্রশাসন ও পরিচালনব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন। তবে ইনফান্তিনোর নেতৃত্বে সেই সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে বিকল্প প্রার্থী পাওয়া যাবে বলেও আশাবাদী নয়েনডর্ফ।

বিনিয়োগ পরিকল্পনা ছাড়াও বৈঠকে ফিফার আরও কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া ফিফার শান্তি পুরস্কার এবং যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের বিশ্বকাপে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনা। ট্রাম্পের তদবিরের পর বালোগুনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য না পাওয়ায় বৈঠক শেষে অসন্তোষ থেকেই যায়।

এদিকে ফিফার আর্থিক রিজার্ভ থেকে সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে ৩৫০ কোটি ডলার বিতরণের প্রস্তাব অনুমোদন করেছে কাউন্সিল। আগামী চার বছরের চক্রে ২১১টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে এই অর্থ পৌঁছানোর কথা।

তবে বিনিয়োগ পরিকল্পনা ঘিরে বিতর্ক এবং নেতৃত্ব নিয়ে প্রশ্নের মধ্যে আর্থিক সহায়তার এই সিদ্ধান্ত ফিফার ওপর আস্থা ফিরিয়ে আনতে পারে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

আপডেট সময় ১১:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬