ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অর্থনৈতিক সংকট মোকাবিলা: আইএমএফের কাছে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ চাইছে বাংলাদেশ Logo গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা Logo মাটিতে লুটিয়ে পড়ার পরও থামেনি গুলি, যুবককে হত্যার পর ৮–১০ মিনিট ফাঁকা গুলিও ছোড়া হয় Logo কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ Logo বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo লাউতারোর জায়গায় আর্জেন্টিনার একাদশে কি তাহলে ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার Logo পারমাণবিক অস্ত্র নয়, যেভাবে ইরান যুদ্ধের ইতি টানতে চান ট্রাম্প Logo ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি Logo জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড় Logo ফ্যামিলি-কৃষক কার্ডকে কাযর্করী পদক্ষেপ বলছে বিশ্বব্যাংক-আইএমএফ

জাতীয় দলে ফেরার ইচ্ছা জাহানারার, শর্ত দিল বিসিবি

প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলের জার্সিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। মানসিক স্বাস্থ্যগত কারণে দল থেকে সরে দাঁড়ানোর পর এবার নতুন বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। তবে বিসিবি জানিয়েছে, জাতীয় দলে ফিরতে হলে তাকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ফিটনেস ও ঘরোয়া ক্রিকেটে নিজের সক্ষমতা প্রমাণ করতে হবে।

জাহানারা প্রায় দুই বছর আগে সর্বশেষ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এরপর মানসিক স্বাস্থ্যের সমস্যার কথা উল্লেখ করে তিনি জাতীয় দল থেকে নিজেকে গুটিয়ে নেন এবং অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে সেখানে ক্লাব পর্যায়ের ক্রিকেট খেলতে থাকেন। গত বছরের ডিসেম্বরে তিনি প্রকাশ্যে আনেন যে, দলে থাকাকালীন মানসিক ও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। সেই ঘটনার প্রায় এক বছরের মাথায় এবার তিনি নতুন বোর্ডের কাছে জাতীয় দলে প্রত্যাবর্তনের ইচ্ছা ব্যক্ত করলেন।

এ বিষয়ে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানান, জাহানারা বেশ কিছুদিন আগেই বোর্ডকে তার ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশের হয়ে আবার খেলার আগ্রহ তার রয়েছে। তবে জাতীয় দলে ফিরতে হলে সাধারণ যে প্রক্রিয়া রয়েছে, তা অনুসরণ করতে হবে। প্রথমে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এরপর নিয়মিত ভালো পারফরম্যান্স দেখাতে হবে। এরপর নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন।’

নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদও জাহানারার ফেরার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় তাকে অবশ্যই ফিটনেস পরীক্ষা দিতে হবে। এরপর ঘরোয়া ক্রিকেটে তার স্কিল ও সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। ভালো করলে অবশ্যই বিবেচনায় নেওয়া হবে।’

তিনি আরও জানান, সামনে ঘরোয়া মৌসুম শুরু হতে যাচ্ছে এবং বিসিবি তাকে কোন দলে অন্তর্ভুক্ত করবে, সে সিদ্ধান্তও বোর্ডই নেবে। তবে তার আগে জাহানারাকে আনুষ্ঠানিকভাবে ঘরোয়া ক্রিকেটে ফিরতে হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অর্থনৈতিক সংকট মোকাবিলা: আইএমএফের কাছে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ চাইছে বাংলাদেশ

জাতীয় দলে ফেরার ইচ্ছা জাহানারার, শর্ত দিল বিসিবি

আপডেট সময় ০১:১৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬