শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার কর হয় বলে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানিয়েছেন।
তিনি বলেন, একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সাজ্জাতুজ জুম্মার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ বলেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার বিনিয়োগ গ্রাহক ছিলেন সাজ্জাতুজ জুম্মা। ঋণ খেলাপির অভিযোগে ২০১৪ সালের ২৭ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা করে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৬ অগাস্ট গুলশান থানা পুলিশ তাকে এ মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
সাজ্জাতুজ জুম্মা শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তবে খেলাপি ঋণের কারণে পরবর্তীতে তাকে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/জেএস






















