ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন মার্তিনেজ

চ্যাম্পিয়নস লিগে হারের ক্ষত শুকানোর আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। ঘরের মাঠে ক্লাব ব্রুগের কাছে ৪-৩ গোলে হারের পর এবার চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন অধিনায়ক লাউতারো মার্তিনেজ। আগামী আন্তর্জাতিক বিরতির আগে তার ফেরার সম্ভাবনা নেই। ফলে গুরুত্বপূর্ণ একাধিক ম্যাচে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়াই মাঠে নামতে হবে ইতালিয়ান ক্লাবটিকে। গোল ডটকমের প্রতিবেদন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মার্তিনেজের চোটের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইন্টার মিলান। ক্লাবটির দেওয়া তথ্য অনুযায়ী, পেশিতে চোট পেয়েছেন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার। প্রাথমিকভাবে চোটের অবস্থা যতটা গুরুতর মনে হয়েছিল, পরীক্ষা-নিরীক্ষার পর পরিস্থিতি তার চেয়ে কিছুটা জটিল বলে জানা গেছে।

চোটের কারণে আগামী আন্তর্জাতিক বিরতি পর্যন্ত ইন্টারের হয়ে মাঠে নামতে পারবেন না মার্তিনেজ। চ্যাম্পিয়নস লিগ ও ইতালিয়ান সিরি আ মিলিয়ে এই সময়ে অন্তত সাতটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাবে না দলটি। তালিকায় রয়েছে বোলোনিয়া, শাখতার দোনেৎস্ক, ফিওরেন্তিনা, ভেনিসিয়া, এসি মিলান, ফেয়েনুর্দ ও কোমোর বিপক্ষে ম্যাচ।

বিশেষ করে এসি মিলানের বিপক্ষে মর্যাদার ‘মিলান ডার্বি’তে অধিনায়ককে না পাওয়া ইন্টারের জন্য বড় ধাক্কা। ইউরোপীয় প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতেও তার অনুপস্থিতি দলের আক্রমণভাগের শক্তিতে প্রভাব ফেলতে পারে।

ইন্টার মিলান জানিয়েছে, রোজানোর হিউম্যানিটাস ইনস্টিটিউটে মার্তিনেজের শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় স্ক্যান করা হয়েছে। পরীক্ষায় তার পেশিতে সমস্যা ধরা পড়েছে। তবে ঠিক কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগামী কয়েক দিনে তার শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করে পুনরায় মূল্যায়ন করা হবে।

ক্লাব ব্রুগের কাছে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেছিলেন মার্তিনেজ। একই সঙ্গে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে তিনি লিখেছিলেন, ‘মাথা নিচু রেখে কঠোর পরিশ্রম করে যেতে হবে; উন্নতি করার এটাই একমাত্র পথ।’

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন মার্তিনেজ

আপডেট সময় ০৯:০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬