ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি Logo ফের পুরোদমে চালু ন্যাশনাল ব্যাংকের ব্যাংকিং সেবা Logo জুলাই হত্যা মামলায় মাইটিভির সাথী ফের গ্রেপ্তার Logo ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস : বাংলাদেশের শেষটা হলো হতাশায় Logo নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ঢাবিতে শোক দিবস পালিত Logo প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার Logo কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি Logo ফরিদপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড Logo সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আরো এক মামলায় শ্যোন অ্যারেস্ট Logo আবারো অবিশ্বাস্য কামব্যাক, রিয়ালের নাটকীয় জয়

হোপের অপরাজিত ১০২-এর হ্যাটট্রিক

ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় পার করছেন শাই হোপ। কতটা মধুর তা একটা পরিসংখ্যান দিলে স্পষ্ট হবে।

সব সংস্করণ মিলিয়ে সর্বশেষ ৬ ইনিংসের ৪টিতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের ইনিংসগুলো হচ্ছে—১০২*, ৫, ১০২*, ৫২, ১৬২* ও ১০৪ (সর্বশেষ সবার প্রথমে)।

সর্বশেষ সেঞ্চুরিটি গতকাল করেছেন হোপ। ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে।

হায়দরাবাদে করা ১০২ রানের অপরাজিত ইনিংসে একটা কাকতালীয় ঘটনা ঘটেছে। গতকালের সেঞ্চুরিটি টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয়।

অবাক করার বিষয় হচ্ছে এখন পর্যন্ত যত সেঞ্চুরি করেছেন সব ইনিংসে অপরাজিত আছেন হোপ। ইনিংসের রান ঠিক ১০২।

রান ও সেঞ্চুরির হিসেবে তাই হ্যাটট্রিক বলাই যায়।

হোপের সেঞ্চুরির দিনে ওয়েস্ট ইন্ডিজ সব ম্যাচেই দলীয় স্কোর ২০০ রানের বেশি করেছে। কালকের ৫০ বলের ইনিংসটি সাজান ৯ ছক্কা ও ৪ চারে। তার আগে দ্বিতীয় টি-টোয়েন্টি করেন সেঞ্চুরি। রাঁচির ৪৫ বলের সেদিনের ইনিংস সাজান ৯ ছক্কার বিপরীতে ৬ চারে।

ভারতের বিপক্ষে করা দুই সেঞ্চুরিতেই দল জয় পেয়েছে।

তবে মন্দকপাল হোপের অভিষেক সেঞ্চুরির। ২০২৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাসেনট্রিতে সংক্ষিপ্ত সেঞ্চুরি করেন তিনি। সেদিন ৫৭ বলের ইনিংসে ৮ চারের বিপরীতে ছক্কা হাঁকিয়েছিলেন ৬টি। তবে টিম ডেভিডের ৩৭ বলের সেঞ্চুরির কাছে তার তিন অংকের ইনিংস পরাজয় দেখে।

সবমিলিয়ে ৭৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে হোপের রান ২০০৪। ৩ সেঞ্চুরির বিপরীতে হাঁকিয়েছেন ১৩ ফিফটি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি

হোপের অপরাজিত ১০২-এর হ্যাটট্রিক

আপডেট সময় ০২:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬