ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি Logo ফের পুরোদমে চালু ন্যাশনাল ব্যাংকের ব্যাংকিং সেবা Logo জুলাই হত্যা মামলায় মাইটিভির সাথী ফের গ্রেপ্তার Logo ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস : বাংলাদেশের শেষটা হলো হতাশায় Logo নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ঢাবিতে শোক দিবস পালিত Logo প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার Logo কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি Logo ফরিদপুরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড Logo সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আরো এক মামলায় শ্যোন অ্যারেস্ট Logo আবারো অবিশ্বাস্য কামব্যাক, রিয়ালের নাটকীয় জয়

ফের পুরোদমে চালু ন্যাশনাল ব্যাংকের ব্যাংকিং সেবা

পুনরায় পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা চালু করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এর ফলে গ্রাহকেরা এখন কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ব্যাংকের সব শাখা থেকে প্রয়োজন অনুযায়ী নগদ টাকা তুলতে ও লেনদেন করতে পারবেন। এর আগে তারল্য সংকট সামাল দিতে গত ১১ অক্টোবর থেকে কেবল বড় অঙ্কের আমানতকারীদের কাছ থেকে টাকা তোলার লিখিত আবেদন নেওয়া শুরু করেছিল ব্যাংকটি।

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবীন জানিয়েছিলেন, ১৫ অক্টোবর থেকে ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং সেবা চালু হবে। একই সঙ্গে সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত তারল্য নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ‘১১ অক্টোবর থেকে বড় অঙ্কের আমানতকারীদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু করব।’

অনিয়ম ও দুর্বল সুশাসনের কারণে দীর্ঘদিন ধরে ন্যাশনাল ব্যাংক পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে পারছিল না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এখন কেন্দ্রীয় ব্যাংক ন্যাশনাল ব্যাংককে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে। গ্রাহকেরা এখন সব ধরনের ঋণপত্র (এলসি) খুলতে পারবেন। পাশাপাশি চেক, আরটিজিএস, এনপিএসবি ও অন্যান্য বিদ্যমান সেবার মাধ্যমে টাকা তুলতে পারবেন।’

মেহজাবীন জানান, ন্যাশনাল ব্যাংক দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। একসময় এর আমানতের পরিমাণ ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল।

তিনি বলেন, ‘এখনো গ্রাহকদের ব্যাংকটির ওপর আস্থা রয়েছে। ১৫ অক্টোবর থেকে সব সেবা পাওয়া যাচ্ছে-এটি দেখার পর গ্রাহকেরা আবারও আমাদের কাছে টাকা জমা দেওয়া শুরু করবেন বলে আশা করছি।’

তিনি আরও জানান, আগের মতো সেবা দিতে ব্যাংকটির ২২১টি শাখা, ৬৫টি উপশাখা ও ৫৩টি এটিএম বুথ প্রস্তুত রাখা হবে।

ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক জানান, ১৫ অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সব শাখা ও এটিএম বুথে প্রস্তুতি চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি

ফের পুরোদমে চালু ন্যাশনাল ব্যাংকের ব্যাংকিং সেবা

আপডেট সময় ০৩:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬