ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। মঙ্গলবার (১২ অক্টোবর) রোমের হাসপাতালে তার ডান ফুসফুসের নিচের অংশ অপসারণে অস্ত্রোপচার করা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ৭১ বছর বয়সী পোপ মঙ্গলবার (১৩ অক্টোবর) রোমের জেমেলি হাসপাতালে অস্ত্রোপচার করান। প্রায় ৯০ মিনিট ধরে চলে এ অস্ত্রোপচার। পরে তার ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা নামের এক ধরনের ক্যানসার শনাক্ত হয়। ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়েছে কি না, তা জানতে আরও পরীক্ষা চলছে।

ভ্যাটিকান জানিয়েছে, ‘অস্ত্রোপচার সফল হয়েছে এবং কোনো জটিলতা দেখা দেয়নি’। বিবৃতিতে আরও বলা হয়, ‘অস্ত্রোপচারের পর পোপ স্বাভাবিকভাবেই জেগে ওঠেন। কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর তাকে তার কক্ষে ফিরিয়ে নেয়া হয়।’

ভ্যাটিকানের ভাষ্য অনুযায়ী, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় প্রথম তার ফুসফুসে টিউমারটি ধরা পড়ে। সুস্থ হয়ে উঠতে পোপকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে।

এর আগে পোপের জন্য হাসপাতালের বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন বিপুলসংখ্যক মানুষ। পোপ গাড়িতে করে যাওয়ার সময় তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার সুস্থতা কামনা করেন। গাড়ির পেছনের জানালা নামানো থাকায় সেখান দিয়ে হাত নেড়ে ও হাসিমুখে তাদের অভিবাদনের জবাব দেন তিনি।

ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রোপচারটি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পোপের ডান ফুসফুসের নিচের পুরো অংশ অপসারণ করা হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে ভ্যাটিকানের এক কর্মকর্তা জানিয়েছেন, ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কি না, তা জানতে আরও পরীক্ষা করা হচ্ছে।

এর আগে গত রোববার পোপ চতুর্দশ লিও নিজেই বিশ্ববাসীকে তার অস্ত্রোপচারের খবর জানান। সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দা থেকে ঐতিহ্যবাহী অ্যাঞ্জেলাস প্রার্থনা ও আশীর্বাদ দেয়ার পর তিনি এ কথা বলেন।

পোপ জানান, তার ফুসফুসে একটি ছোট গুটি পাওয়া গেছে। সেটি সীমাবদ্ধ অবস্থায় রয়েছে এবং ‘খুব প্রাথমিক পর্যায়ে’ শনাক্ত হয়েছে। তবে চিকিৎসকেরা গুটিটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পরামর্শ দিয়েছেন।

বিবিসি বলছে, ফুসফুসে এ ধরনের গুটি বেশ সাধারণ এবং সব ক্ষেত্রে তা ক্যানসারযুক্ত হয় না। তবে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত হয়েছেন, এটি ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা। অস্ত্রোপচারের আগের পরীক্ষায়ও এমন আশঙ্কা করা হয়েছিল বলে জানিয়েছে ভ্যাটিকান।

ভ্যাটিকান জোর দিয়ে বলেছে, সাধারণভাবে সুস্থ-সবল বলে পরিচিত পোপের শরীরে সংক্রমণ বা অসুস্থতার কোনো লক্ষণ ছিল না।

টোকিওর কার্ডিনাল কিকুচি তারসিসিও ইসাও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, গত সোমবার পোপের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সে সময় পোপ শারীরিকভাবে ‘কোনো সমস্যা অনুভব করছিলেন না’ বলে জানান তিনি।

কিকুচি বলেন, পোপ যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ, নভেম্বরের শুরুতে তার লাতিন আমেরিকা সফরে যাওয়ার কথা রয়েছে এবং তিনি সেই পরিকল্পনা অনুযায়ী সফরটি করতে আগ্রহী।

মূলত এই সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ সফরে পেরু যাওয়ার কথা রয়েছে পোপের। বহু বছর ধরে সেখানে ধর্মপ্রচারক এবং পরে বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

আপডেট সময় ১০:৩০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬