ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ককোরোচ জনতা পার্টির নেতাদের ৫ দিনের জেল Logo মনোহরগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক নারী কারবারি আটক Logo তিরানায় শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল: পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ Logo ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার Logo কৃষ্ণ সাগরে ভয়াবহ ড্রোন হামলা: ডুবল পণ্যবাহী জাহাজ, নিখোঁজ ১১ নাবিক Logo সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের গভীর শোক Logo জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা: রিজভীর তীব্র নিন্দা ও প্রতিবাদ Logo চকবাজারের মুনসুর খান প্লাজায় লাগা আগুন নিভল টানা ৩৭ ঘণ্টার চেষ্টায় Logo মরমি সাধক লালন সাঁইয়ের তিরোধান দিবস, দেশজুড়ে স্মরণানুষ্ঠান Logo তৃতীয় এলএনজি টার্মিনালে বাড়ছে ব্যয়: ফি দিতে হবে ৩৫-৩৭% বেশি

ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ৬১টি ফ্লাইটের অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী। এসব ফ্লাইটের মধ্যে ২২টি সরাসরি ও ৩৯টি ট্রানজিট ফ্লাইট।

সোমবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হিসাবে রিয়াদ এয়ারের ফ্লাইটের যাত্রীদের অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ, এয়ারলাইনসটি এখনো যাত্রীসংখ্যা জানায়নি। তথ্য পাওয়ার পর যাত্রীর হিসাব হালনাগাদ করা হবে।

স্থগিত হওয়া ২২টি সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নয়টি, রিয়াদ এয়ারের সাতটি, সৌদিয়ার চারটি ও ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ৩৯টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের পাঁচটি করে, সালামএয়ারের তিনটি ও ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।

এর আগে, বেবিচক জানিয়েছিল, ৫১টি ফ্লাইট স্থগিত হওয়ায় ৫ হাজার ৪১৮ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। সর্বশেষ হিসাবে, স্থগিত ফ্লাইট ও ভোগান্তিতে পড়া যাত্রীর সংখ্যা বেড়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। এসব ঘটনার পর ফ্লাইট চলাচল স্থগিত ও বিধিনিষেধ আরোপ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট চলাচল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনস ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

ককোরোচ জনতা পার্টির নেতাদের ৫ দিনের জেল

ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী

আপডেট সময় ০৯:০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬