ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী Logo সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, আর তা নিয়ন্ত্রণ করছে বিএনপি: নাহিদ ইসলাম Logo ঢাকা থেকে দাম্মাম ফ্লাইট স্থগিত: ১৭ অক্টোবর পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা Logo আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo যে কোম্পানিতে চাকরি, সেই কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের Logo প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী Logo চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি Logo ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই Logo স্বস্তি দিতে গিয়েই অস্বস্তিতে সৌদি আরব?

ট্রাম্পের ‘জ্বালানি যুদ্ধবিরতি’ লঙ্ঘনের দায়ে রাশিয়াকে অভিযুক্ত করেছে ইউক্রেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘জ্বালানি যুদ্ধবিরতি’ অবিলম্বে লঙ্ঘন করে ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোতে রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেন, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে একটি বিশেষ ‘এনার্জি যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে।

আগামী মাসে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির উচ্চমূল্যের চাপে রয়েছেন ট্রাম্প। তাই গেল সপ্তাহের শেষ দিকে কিয়েভ ও মস্কোর মধ্যে একটি জ্বালানি যুদ্ধবিরতিতে সমঝোতার ঘোষণা দিয়ে কিয়েভ ও তার ইউরোপীয় মিত্রদের হতবাক করে দেন। তিনি রাশিয়া থেকে ডিজেল কেনার একটি চুক্তিও প্রকাশ করেন, যাতে বেশ ক্ষুব্ধ হয়েছে ইউক্রেন।

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের একাধিক জ্বালানি কেন্দ্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ওয়ারশ সিকিউরিটি ফোরামে দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার ড্রোন রাজধানী কিয়েভের একটি বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনেছে। এছাড়া খারকিভ অঞ্চলে দেশটির রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি ‘নাফটোগাজ’-এর একটি গ্যাস উৎপাদন কেন্দ্রেও হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে।

জেলেনস্কি স্পষ্ট করে জানান, রাশিয়া যদি হামলা বন্ধ রাখে, তবে ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগারে পাল্টা আক্রমণ বন্ধ রাখতে এবং এ বিষয়ে লিখিত গ্যারান্টি দিতে সম্পূর্ণ প্রস্তুত।

এই জ্বালানি যুদ্ধবিরতি তখনই সফল হবে এবং যুদ্ধ থামানোর বড় পদক্ষেপ হিসেবে কাজ করবে, যদি আমেরিকান প্রশাসন সরাসরি হস্তক্ষেপ করে রাশিয়াকে এই চুক্তি মেনে চলতে বাধ্য করে বলে যোগ করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী

ট্রাম্পের ‘জ্বালানি যুদ্ধবিরতি’ লঙ্ঘনের দায়ে রাশিয়াকে অভিযুক্ত করেছে ইউক্রেন

আপডেট সময় ০৫:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬