ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী Logo সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, আর তা নিয়ন্ত্রণ করছে বিএনপি: নাহিদ ইসলাম Logo ঢাকা থেকে দাম্মাম ফ্লাইট স্থগিত: ১৭ অক্টোবর পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা Logo আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo যে কোম্পানিতে চাকরি, সেই কোম্পানিরই সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের Logo প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী Logo চুয়েটে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি Logo ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই Logo স্বস্তি দিতে গিয়েই অস্বস্তিতে সৌদি আরব?

হরমুজে আবার দুই বাণিজ্যিক জাহাজে হামলা, নিখোঁজ অন্তত ২ ভারতীয় নাবিক

আরব অঞ্চলে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার সময় বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে। রবিবার ওমান উপকূলের কাছে পরপর দুইটি জাহাজে হামলা চালানো হয় বলে জানা গেছে।

জানা যায়, হামলায় ক্ষতিগ্রস্ত দুটি জাহাজের একটি জাহাজে ১১ জন ভারতীয় ক্রুর মধ্যে নয়জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ অন্তত দুই ভারতীয় নাবিক। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ওমানের কোস্ট গার্ড। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও পানিপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ১১ অক্টোবর ওমানের সোহার বন্দরের কাছে নোঙর করে থাকা নিকারাগুয়ার তেলের ট্যাঙ্কারে-এ আচমকাই ড্রোন হামলা হয়। নিখোঁজদের উদ্ধার করতে ওমানের কর্তৃপক্ষ এবং জাহাজ পরিচালনাকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে ভারত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্শাল দ্বীপপুঞ্জের এনটি ভালথেরা এবং একটি ট্যাঙ্কারে আচমকা ড্রোন এসে আঘাত করে। এর জেরে জাহাজটিতে আগুন ধরে যায়।

দু’টি ঘটনার মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির দিকে নজর রেখেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এআইয়ের নিরাপত্তায় আন্তর্জাতিক তদারকি সংস্থা চান ৪০০ বিজ্ঞানী

হরমুজে আবার দুই বাণিজ্যিক জাহাজে হামলা, নিখোঁজ অন্তত ২ ভারতীয় নাবিক

আপডেট সময় ০৩:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬