ঢাকা ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফটিকছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অসচ্ছলদের আর্থিক সহায়তা Logo দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo চাকরি পেতে এআই জানা জরুরি, নিয়োগে বড় পরিবর্তন আনছে টিসিএস Logo পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, দুই পাইলটই নিহত Logo শিল্পকলায় ‌‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ Logo ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইউক্রেনে দফায় দফায় হামলা চালাচ্ছে রাশিয়া! Logo সুপ্রিম কোর্ট অভিমুখে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ Logo প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, অটোরিকশাচালক গ্রেপ্তার Logo এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে Logo ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও, বগুড়ায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৮০ জনের শরীরে।

রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ জন মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। তাদের মধ্যে ২২ হাজার ৪২১ জনের হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮২ হাজার ৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ফটিকছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অসচ্ছলদের আর্থিক সহায়তা

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬