ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু Logo রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু Logo দিল্লিতে আ. লীগ আর বাংলাদেশে জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে Logo ‘রহস্যজনক’ বস্তা দেখে ৯৯৯-এ ফোন, ভেতরে মিললো তরুণীর হাত-পা বাঁধা মরদেহ Logo মনপুরায় শিক্ষক ও তার ভাইকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে Logo আজও দিল্লিতে বিক্ষোভ, আবারো আটক নেহা বোরা Logo বিশ্বের প্রথম নিউক্লিয়ার ঘড়ি তৈরি করলেন বিজ্ঞানীরা Logo দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : এমপি গাজী নজরুলকে মেলেনি জামিন Logo মেগা প্রকল্প নয়, পারস্পরিক মর্যাদা ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি: রিয়াজ হামিদুল্লাহ Logo রাবিতে সাংবাদিকদের মারধর: হল সংসদের জিএসের ছাত্রত্ব বাতিলে শিবিরের ক্ষোভ

মোস্তারির সেঞ্চুরি বৃথা, টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বড় ব্যবধানের হার দিয়ে সিরিজ শুরু করেছিল টাইগ্রেসরা। এবার দ্বিতীয় ওয়ানডেতেও হেরে এক ম্যাচ হাতে রেখে সিরিজ খুইয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (১১ অক্টোবর) ব্রিসবেনে টস হেরে আগে ব্যাট করতে নেমে রুটা ভালো হয়নি টাইগ্রেসদের। দলীয় ৮ রানের মাথায় তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপর চতুর্থ উইকেট জুটিতে ১৯৫ রান যোগ করেন নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি।

তাদের এই জুটি যে কোনো উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে সর্বোচ্চ। আর এটাই যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

১৩৪ বলে ১৮ চারের সাহায্যে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মোস্তারি। অন্যদিকে ১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জ্যোতি। এতে ২২০ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

২২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় অস্ট্রেলিয়া। দুই অজি ব্যাটারই দ্রুত রান তুলতে থাকেন। ১৯.৫ ওভারেই উদ্বোধনী জুটিতে আসে ১৬২ রান। তাতেই জয়ের ভিত পেয়ে যায় অস্ট্রেলিয়া। দ্রুত ফিফটি পূরণের পর ৭০ রানে থামেন ফোবে লিচফিল্ড।

এরপর এলিস পেরিকে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার জর্জিয়া ভোল। সেঞ্চুরি পূরণের পর ১৩১ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৯৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৯টি চারে সাজানো। এদিকে ১৯ রানে অপরাজিত থাকেন পেরি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

মোস্তারির সেঞ্চুরি বৃথা, টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশ

আপডেট সময় ০৪:৩৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬