ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংক ঘেরাও সাবেক কর্মীদের

পুনঃ পেনশন, চিকিৎসা ও উৎসব ভাতা এবং মাসিক পেনশন চালুর দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচি শুরু করেছেন গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রবিবার ঢাকার মিরপুরে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া সাবেক কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ড. ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের কারণে। আমরা কোনো চাঁদাবাজি না, সন্ত্রাসী না, ভিক্ষুক না। আমরা এসেছি আমাদের পাওনা বুঝে নেওয়ার জন্য।

অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে সামনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা।

তাদের দাবি, কর্মকর্তা-কর্মচারীদের অবসরের ১৫ বছর পার হলেও তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি। আন্দোলনকারীরা জানান, তাদের সরকারি নিয়ম অনুযায়ী, পূর্ণ পেনশন, দুই ঈদে বোনাস, বৈশাখী ভাতা এবং প্রচলিত নিয়মে চিকিৎসা ভাতা দেওয়ার কথা।

অবসরপ্রাপ্ত কর্মীরা বলছেন, ২০০৪ ও ২০১৬ সালে অর্থ মন্ত্রণালয়ের ঘোষিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য জারি করা প্রজ্ঞাপন বাস্তবায়ন করছে না প্রতিষ্ঠানটি। মানববন্ধনে অংশ নেওয়া একাধিক সাবেক কর্মী বলেছেন, তারা দীর্ঘদিন ধরেই গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষকে জানাচ্ছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০২:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬